৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএম এ ভোট গণনায় কারচুপির অভিযোগ

টেকনাফে প্রতিনিধি:

টেকনাফ পৌর নির্বাচনের ৫ নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল ঘোষনায় কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত চার কাউন্সিলর প্রার্থী।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় টেকনাফ হাইস্কুল এর সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় পরাজিত কাউন্সিলর প্রার্থী এ,কে, এম মঞ্জুরুল করিম সোহাগ, সৈয়দ আলম, নুরুল হোসাইন, সহিদুল ইসলাম শহীদ ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রার্থীদের পক্ষে লিখত বক্তব্য পাঠ করেন মঞ্জুরুল করিম সোহাগ।

বক্তব্যে তারা বলেন, গেলো ২৬ ডিসেম্বর অনুষ্টিত টেকনাফ পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর নির্বাচন শেষে ভোট গণনার পূর্বে ৪ টি বুথের সংগৃহীত মোট ভোটের সংখ্যাটা প্রার্থীর এজেন্টদের জানানোর পর ইভিএম মেশিন থেকে মেমােরী কার্ড খুলে দ্বিতীয় তলায় গণনা করার জন্য নিয়ে যায়। এসময় দ্বিতীয় তলায় ওই কেন্দ্রে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা প্রার্থীদের কোন এজেন্টকে উপস্থিত থাকতে দেইনি। পরবর্তীতে দেড় ঘন্টা পর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কম্পিউটার প্রিন্টের পরিবর্তে হাতে লিখিত একটি কাগজ পড়ে ফলাফল ঘোষনা কালে প্রার্থীর এজেন্টরা প্রতিবাদ করেন। কিছুক্ষন পর পূনঃরায় প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদের তার কক্ষে ডেকে খালি ফলাফলের ফরমে স্বাক্ষর দিতে নির্দেশ দেন। এতে এজন্টরা সম্মত্ত না হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তারা আরো বলেন, এসব অনিয়মের মাধ্যমে অপর প্রতিদ্বন্ধী প্রার্থী ইয়াবা মামলায় আটক হয়ে ২ বছর পর জেল ফেরত রেজাউল করিম মানিককে অনিয়মের মাধ্যমে জয়ী ঘােষনা করতে নির্বাচনী কর্মকর্তারা অসাংবিধানিক আচরণ করেছেন যা বর্তমান সরকারের সুষ্ট ও অবাধ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। জনগণের ন্যায্য ভোটাধিকার রক্ষার স্বার্থে বুয়েটের ইভিএম বিশেষজ্ঞ দল দ্বারা টেকনাফ হাইস্কুল কেন্দ্রের ৪টি ইভিএম মেশিন পরীক্ষার মাধ্যমে সত্য উন্মোচন করে ওই কেন্দ্রে দায়িত্বকালীন নির্বাচন কর্মকর্তাদের তদন্তের আওতায় অনার দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।