১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা

নিজস্ব প্রতিবেদক:

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে কৃতিত্বপূর্ণ সাফল্যের মাধ্যমে তিনি এই সম্মানজনক বৃত্তি লাভ করেন। তার এ অর্জনে বিদ্যালয় পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

নুসাইবা ইরতিফা নুযহার পিতা মোঃ এমরানুল হক একজন সহকারী শিক্ষক এবং মাতা শাহীনা ইয়াছমিন পরিবার কল্যাণ সহকারী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তাদের বাড়ি কুতুবদিয়া উপজেলায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নুযহা ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী। নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় সে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নুযহার এই সাফল্য প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও সে ধারাবাহিক সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সাফল্যে নুসাইবা ইরতিফা নুযহাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।