১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়ার বিভিন্নস্থানে নাশকতার বিরুদ্ধে আ.লীগের সচেতনতা মূলক সমাবেশ

shomoy
চকরিয়ার বিভিন্নস্থানে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি জামায়াতের অব্যাহত নাশকতা ও ধ্বংসত্মক কর্মকান্ডের বিরুদ্ধে সচেতনা মূলক সভা সমাবেশ অনুষ্টিত হয়েছে। এসব সভা সমাবেশে নাশকতার বিরুদ্ধে পাড়ায় পাড়ায় কমিটিও গঠন করা হয়েছে। গত ২০ মার্চ রাত ৮টায় হারবাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে হারবাং উচ্চ বিদ্যালয়ে এক সমাবেশ জামাল হোছাইনের সভাপতিত্বে ও সন্তোষ রুদ্রের পরিচালনায় অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বৈরচার বিরোধী ছাত্রগন আন্দোলনের আপোষহীন সাবেক ছাত্র নেতা সরওয়ার আলম, বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের নেতা আজিম উদ্দিন, হারবাং আওয়ামীলীগের নেতা জাহেদ হোছাইন খান, সভাপতি মিরানুল ইসলাম মিরান, সাধারণ সম্পাদক মেহরাজ উদ্দিন মিরাজ, সহসভাপতি গিয়াস উদ্দিন, ডা. নুরুল ইসলাম, ছাত্র নেতা মোঃ জাহেদ। গত ২১ মার্চ সন্ধ্যা ৭টায় বরইতলী ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক সমাবেশ উত্তর বরইতলী জুনিয়র হাইস্কুলে আবু ইউসুপের সভাপতিত্বে ও মোঃ জুবাইরের পরিচালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বৈরচার বিরোধী ছাত্রগন আন্দোলনের আপোষহীন সাবেক ছাত্র নেতা সরওয়ার আলম, বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার বেলাল আহমদ, ডা. নুরুল আলম, মাহফুজুল করিম, ডা. সুয়াবুল হক, ফরিদুল আলম, আনোয়ার হোসেন, মোঃ ইসমাইল প্রমুখ। একইদনি রাত ৯টায় উত্তর হারবাং আজিজ নগর ষ্টেশনে হারবাং ৯ নং ওয়ার্ড় আওয়ামীলীগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বৈরচার বিরোধী ছাত্রগন আন্দোলনের আপোষহীন সাবেক ছাত্র নেতা সরওয়ার আলম, বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম মিরান, সাধারণ সম্পাদক মেহরাজ উদ্দিন মিরাজ। এসব সমাবেশে প্রধান অতিথি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বৈরচার বিরোধী ছাত্রগন আন্দোলনের আপোষহীন সাবেক ছাত্র নেতা সরওয়ার আলম বলেছেন, নাশকতা করে জামায়াত বিএনপি কোন দিনই ক্ষমতায় আসতে পারবে না। তিনি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বিএ(অনার্স) এম.এ’র নেতৃত্বে জামায়াত বিএনপি’র ধ্বংসাত্মক কর্মকান্ড ও নাশকতার বিরুদ্ধে চকরিয়া পেকুয়ায় তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।