১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেইঞ্জ’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে আইপিডি কক্সবাজারের প্রধান নির্বাহী শফিকুল আকবর হেলাল স্বাগত বক্তব্য দেন। সঞ্চালনা করেন খান ফাউন্ডেশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুস সালাম।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জলবায়ু বিষয়ক বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওবাইদুল ইসলাম লিটন। সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন রাজনীতিবিদ ও সমাজকর্মী মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন এইচআরএফ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমান কাজল।
পরে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কায়ছার জাহান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব মো. তৈয়ব উল্লাহ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) ও পালস বাংলাদেশের বাস্তবায়নে, ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতা এবং সুইসের নাগরিকতা-জিএফএ-এর কারিগরি সহায়তায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জেলাজুড়ে পরিচালিত হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।