১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার বিমান বন্দর ম্যানেজার হাসান জহির স্ট্যান্ডরিলিজ

download2
কক্সবাজার বিমান বন্দর ব্যবস্থাপক (ম্যানেজার ) হাসান জহিরকে অবশেষে ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরস্থ অভ্যন্তরিন ( ডুমেণ্টিক এয়ারপোর্ট) বিমানবন্দরে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। ১০ মে রবিবার দুপুরে সিভিলএভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল্লাহ বদলির এ আদেশ দেন বলে জানাগেছে।
কক্সবাজার বিমান বন্দরে নতুন ম্যানেজার হিসেবে যোগদান করছেন ঢাকা শাহজালাল বিমানবন্দরস্থ অভ্যন্তরিন ( ডুমেণ্টিক এয়ারপোর্ট) বিমানবন্দরে ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত। ইতোপূর্বে তিনি যশোর বিমানবন্দরে থাকাকালিন সময় তার বিরুদ্ধে মাদক চোরাচালানীদের সাথে আতাঁত ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই সাধন কুমার মোহন্তকে গত ৬ মাসপূর্বে ঢাকায় বদলী করা হয়। যোগদানের ৬ মাসের মাথায় তিনি কক্সবাজার বিমান বন্দরে বদলি হয়ে আসছেন।
গত ৬ এপ্রিল বসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সামনে সাংবাদিকদের নাজেহাল করেন কক্সবাজার বিমানবন্দর ব্যবস্থাপক হাসান জহির। এর জের ধরে পূর্ব নির্ধারিত বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটে নতুন ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। ও
ওইদিন বিমানবন্দরে ইয়াবার চালান সংক্রান্ত একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেন। এসময় বিমানবন্দর ব্যবস্থাপক হাসান জহির এসে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরকে ধাক্কা দেন। এঘটনার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। উপস্থিত প্রশাসন পরিস্থিত নিয়ন্ত্রণ করলেও মন্ত্রীর অনুষ্ঠান ওখানে শেষ হয়ে যায়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিমানবন্দর ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তার অপসারণ দাবি জানিয়ে আসছিল কক্সবাজারের কমর্রত সাংবাদিকরা।
কক্সবাজার বিমান বন্দর ব্যবস্থাপক হাসান জহির তাকে স্ট্যান্ড রিলিজ নয়, বদলি করার বিষয়টি নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।