৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার -চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন,করিমন,থ্রি হুইলার,ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পীড নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার কক্সবাজারের চট্রগ্রাম মহাসড়কের  চকরিয়া উপজেলার ইসলামনগর নামক স্থানে উপজেলা প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), হাইওয়ে ও থানা পুলিশ এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইন্জ্ঞিঃ) উথোয়াইনু চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিআরটিএ’র চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন,করিমন,থ্রি হুইলার,ফিটনেসবিহীন মোটরযান,লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পীড নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন- ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারণে জরিমানা করা হয়। ১২ টি মামলা এবং ৪২,৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, জরিমানা করা মূখ্য উদ্দেশ্য নয়। সচেতনতা বৃদ্ধি ও নিয়মের মধ্যে নিয়ে আসাই মূখ্য উদ্দেশ্য। অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তা জানান। এই অভিযানে সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।