৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

ইন্ডিপেনডেন্ট টিভি’র প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপুর সাথে ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণ

index

কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণের শিকার হলেন ইন্ডিপেডেন্ট টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু। সকাল ১০ টার দিকে বাহারছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ নিয়ে দায়িত্বরত সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিক নেতাদের সাথে দফায় দফায় যোগাযোগ রক্ষা করছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
ভুক্তভোগী তৌফিকুল ইসলাম লিপু জানান, তিনি তার নিজের ভোট দেয়ার জন্য বাহারছড়া কেন্দ্রের বুথে ঢুকেন। ভোট দেয়া সম্পন্ন না হতেই সেখানে অবস্থানরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা তাকে বুথ থেকে বের হতে বলেন। এসময় লিপু ভোট দেয়ার কথা জানান। কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে লিপুর উপর ক্ষুব্ধ হয়ে উঠেন ওই ম্যাজিস্ট্রেট। ক্ষুব্ধ হয়ে তিনি পুলিশ দিয়ে সাংবাদিক লিপুর পুরো শরীর তল্লাশী চালান এবং ক্যামেরা, লোগো, মুঠোফোন, মানিব্যাগসহ সাথে থাকা সব কিছু জব্দ করেন। এসময় লিপু তার কারণ জানতে চাওয়ায় সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করার নির্দেশ দেন। পরে ৫০০ টাকা জরিমানা নিয়ে লিপুকে ছেড়ে দেয়া হয়। তবে তার জিনিসপত্র ফেরত দেয়া হয়নি।
এদিকে এ ঘটনায় জানাজানি হলে নির্বাচনে দায়িত্বরত সাংবাদিকসহ পুরো সাংবাদিক মহল ক্ষুব্ধ হয়ে উঠে। তারা অন্যায়ভাবে সাংবাদিক লিপুর সাথে অসৌজন্যমূলক আচরণ করায় অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে শ্লোগান দেন। এবং তার শাস্তির দাবী জানান। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হোসেনের হস্তক্ষেপে ক্ষুব্ধ সাংবাদিকরা শান্ত হন। এ ব্যাপারে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের নেতৃত্বে সাংবাদিকরা লিপুর সাথে অসৌজন্যমূলক আচরণে জন্য প্রশাসনের কৈফিয়ত চান। ভোটগ্রহণ সম্পন্ন হলে এ ব্যাপারে বসার আশ্বাস দেন জেলা প্রশাসক মোঃ আলী হোসাইন।
সাংবাদিক লিপু অভিযোগ করেন, দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কোন পক্ষ বা কারও দ্বারা অনৈক প্রভাবিত হয়ে তার সাথে অন্যায়ভাবে অসৌজন্যমূলক আচরণ করেছেন।

সাংবাদিকরা দোষী ম্যাজিস্ট্রেট কক্সবাজার থেকে প্রত্যাহারের এক দাবী জানিয়েছেন। দাবী মানা না হলে কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী দেন।

কক্সবাজার সময় পরিবারের নিন্দা

ইন্ডিপেডেন্ট টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপুর সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নিন্দা ও জড়িত  ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার সময় ডটকম পরিবার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।