৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে বৃক্ষমেলায় ৩৫ লক্ষ টাকার চারা বিক্রি  

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে শেষ হলো ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এবার মেলায় সাতদিনে প্রায় ১৫ হাজার চারা বিক্রি হয়েছে। যা থেকে আয় হয়েছে ৩৫ লক্ষ টাকা। বুধবার  মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। কিন্তু এক শ্রেণীর মানুষ বৃক্ষ নিধনে মেতে উঠেছে। তারা সমাজ ও দেশের শত্রু। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বনবিভাগের বিভাগী বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন ও জেলা শিক্ষা কর্মকতার মো. নাছির উদ্দিন।
মেলায় সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানের স্টল ছিল ৩৫টি। শেষ দিনের সকাল থেকেই মেলায় লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। বিকেল গড়াতেই দর্শণার্থীদের ভিড় দ্বিগুণ হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেন, ‘মানুষকে বৃক্ষের সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। মানুষের মধ্যে গাছের প্রতি ভালোবাসা তৈরি করা এবং গাছ কেনায় উৎসাহিত করে এই মেলা। যাতে তারা দেশের সবুজায়নে অবদান রাখতে পারে।
পরে মেলায় অংশ নেওয়া নার্সারি প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এবার মেলায় প্রথম মেরিন এগ্রো প্রজেক্ট এন্ড নার্সারি, দ্বিতীয় ব্রাক নার্সারি ও তৃতীয় স্থান অর্জন করে সবুজ বন নার্সারি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।