৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারের রিসোর্টের কক্ষ থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের কলাতলী এলাকার একটি আবাসিক প্রতিষ্ঠানের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কলাতলী এলাকার মরিয়ম রিসোর্টের নামের প্রতিষ্ঠানের ১০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম।

নিহত পর্যটক অমিত বড়ুয়া (৩৪) চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার বাসিন্দা রাজবিহারী বড়ুয়ার সন্তান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গত ৮ অক্টোবর সকাল ১১ টায় অমিত বড়ুয়া রিসোর্টের ১০৮ নম্বর কক্ষটি বুকিং নেন। শুক্রবার সকাল ১১টার দিকে অমিত বড়ুয়াকে চেক আউট হওয়ার কথা। দুপুর ১১ টায় চেক আউটের জানাতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়।

তিনি বারবার দরজায় আঘাত করার পরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ কক্ষটিতে ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বরে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।