৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

এমপি কমল বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হয়ে মঙ্গোলিয়া যাচ্ছেন ২৫ মে

নীতিশ বড়ুয়া, রামু: কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ৪ দিনের সফরে মঙ্গোলিয়া যাচ্ছেন। আই.পি.ইউ. সম্মেলনে যোগ দিতে আগামী ২৫ মে তিনি মঙ্গোলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। আগামী ২৭ ও ২৮ মে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে আই.পি.ইউ. সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ৫ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে সানোয়ার হোসেন এমপি, এডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ এমপি প্রমুখ রয়েছেন।

বাংলাদেশের পক্ষ হয়ে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মঙ্গোলিয়া প্যালেসে অনুষ্ঠিতব্য সম্মেলনে অন্যান্য দেশের শিক্ষা ব্যাবস্থার সাথে বাংলাদেশের শিক্ষার পারস্পরিক সম্পর্ক স্থাপনে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভূমিকা রাখার আহবান জানাবেন। বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়-কলেজের সাথে সদস্য রাষ্ট্রগুলোর বিশ্ববিদ্যালয়-কলেজ সমুহের আন্তঃ ক্রেডিট ট্রান্সফার সিষ্টেম চালু করে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের বৈদেশিক পড়াশুনা করার সুযোগ সৃষ্টির প্রস্তাব তুলবেন। তিনি পরিবেশ বিষয়ে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রনের পক্ষে উন্নত দেশগুলোর ভূমিকার দাবী তুলবেন এবং এস.ডি.জি বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকা তুলে ধরার পাশাপাশি অন্যান্য দেশের সাথে সমন্বিত পরিকল্পনা গড়ে তোলার পক্ষে আই.পি.ইউ সম্মেলনে দাবী তুলবেন। সম্মেলন শেষ করে আগামী ৩১ মে প্রতিনিধিদল দেশে ফিবরেন।

আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সবার দোয়া কামনা করেছেন। তিনি পবিত্র রমজান মাসে রোজাদারদের দিকে তাকিয়ে বাজারের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার জন্য সকল ব্যবসায়ীদের অনুরোধ করেছেন। সে সাথে আইনশৃংখলা রক্ষার জন্য কক্সবাজার-রামুর জনগণকে সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগিতা দেওয়ার আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।