১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৮ মাঘ, ১৪৩২ | ২২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীর দূর্ভোগ

received_1817869531804613
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া বাগান মোরা নামক এলাকায় সরকারি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া বাগান মোরা নামক এলাকার স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি এলাকার কতিপয় ভূমিদস্যু একই এলাকার মৃত ফজল করিমের ছেলে আবদুল জলিল প্রঃ মেজর জলিল, মৃত রহিম আলীর ছেলে ছৈয়দ আলম ও বদিউল আলম, মৃত চেহের আলীর ছেলে বেলাল উদ্দিন, মোঃ তসির ছেলে সোলতান আহাম্মদ, মৃত নুর আহাম্মদের ছেলে মকবুল আহমদ ড্রাইভার, মৃত তমিম গোলালের ছেলে ছৈয়দ আলম, মৃত আলী মদনের ছেলে নুরুল আলম, মোহাম্মদ আলীর ছেলে আবদুল গফুর, মৃত ফজল করিমের ছেলে আমির হামজা খলিবা, আলী মদনের ছেলে আলী আহাম্মদ ভুলুরা দখলে নিয়ে নেন। স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্র/ছাত্রীরা সহ সর্বসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হওয়ার কারণে তাদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ইউপি সদস্য মীর সাহেদুল ইসলাম রোমান বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার খবর শুনেছি। তবে তারা ক্ষমতাসীন দলের নব্য নেতা বলে কিছুই বলা যাচ্ছে না। গত ক’দিন আগে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালংয়ের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী চলাচলের রাস্তাটি পরিদর্শনে যান। ঐ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, কেউ যদি চলাচলের রাস্তা করে দেয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অদ্যবদি পর্যন্ত কোন কাজ না হওয়ায় এলাকাবাসী ফুসে উঠছে। আজ মঙ্গলবার এলাকাবাসীর পক্ষ থেকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন। রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।