২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩ | ৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

আমন ধান ১ হাজার নারিকেল গাছ ৮০০ জন

উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী

নিউজ ডেস্ক:

উখিয়া উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল গাছের চারা, ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, পাঁচ ইউনিয়নের ৮শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল গাছের চারা ও ১হাজার জন কৃষকদের মাঝে ৫ কেজি হারে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম সূচনা করা হয়। সারের মধ্যে প্রতিজন কৃষক ১০কেজি এমওপি ও ১০কেজি ডিএপি সার পাবেন।

গতকাল বুধবার(৩ জুলাই) ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন সহ প্রমুখ।

বিনামূল্যে নারিকেল গাছের চারা, আমন ধানের বীজ ও রাসায়নিক সার পেয়ে উৎফুল্ল দেখা যায় কৃষকদের। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা বলেন,”বর্তমান সরকার আমাদেরকে কৃষির প্রতি উদ্ধুদ্ধ করতে বিনামূল্যে কৃষি উপকরণ দিয়ে যাচ্ছে। যখনই কোনো সমস্যায় পড়ি সাথে সাথে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে আমরা কৃষিকাজ করে যাচ্ছি।
প্রচুর বৃষ্টিপাতের মধ্যেও উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা এসে উৎফুল্লমুখে উপকরণ গ্রহন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নিজাম উদ্দিন বলেন,”বর্তমান সরকার কৃষকদের কৃষিকাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিনামূল্যে নানা সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সরকারের উদ্যোগ বাস্তবায়ন উপজেলা কৃষি অফিস সবসময় মাঠ পর্যায়ে কৃষকদের সেবা ও পরামর্শ প্রদান অব্যাহত রেখেছে। কৃষিখাতের উন্নয়নে উখিয়া উপজেলা কে রোলমডেল হিসেবে গড়ে তুলতে উপজেলা কৃষি অফিস বদ্ধপরিকর।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।