৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

অস্ত্র বেচতে এসে রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ী আটক 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে অস্ত্র বেচতে এসে মোঃ আলম (৩৪) নামের এক রোহিঙ্গা হাতেনাতে ধরা পড়েছে র‌্যাবের হাতে।
শুক্রবার বিকেলে র‌্যাবের একটি দল কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের তোতকখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে, আটক রোহিঙ্গা অস্ত্র দেশিবিদেশি অস্ত্র বেচাকেনায় জড়িত। তার বিরুদ্ধে সম্প্রতি টেকনাফের পাহাড়ে সক্রিয় অপহরণকারী চক্রের কাছে অস্ত্রের যোগান দেওয়ার তথ্য পাওয়া গেছে। আটক মো. আলম টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পের ব্লক এইচের বাসিন্দা ওমর হাকিমের ছেলে। তারা ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেন। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের মুছুনি এলাকা ও এর পাশের হ্নীলা এলাকায় অপহরনকারীরা দেশী-বিদেশি অস্ত্র দিয়ে বিভিন্ন পেশার মানুষজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপুর্বক অপহরণ ও মোটা অংকের মুক্তিপণ আদায় করছে। এসব ঘটনা যাচাই এবং অপহরণকারী ও তাদের অস্ত্রের উৎস ও যোগান দাতাদের সনাক্তকরণে র‌্যাবের একটি গোয়েন্দা দল কার্যক্রম শুরু করে। মোঃ কামরুজ্জামান বলেন, এ ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেলে র‌্যাবের একটি দল গোপন তথ্যে অস্ত্র বেচাকেনার খবর পেয়ে কক্সবাজার সদরের পিএমখালীতে অভিযান যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা নাগরিক মোঃ আলমকে অস্ত্রসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আলম একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বিলে স্বীকার করেছে। তিনি রোহিঙ্গা ক্যাম্প ও বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে টেকনাফের হ্নীলা এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্পের অপহরণকারীদের চাহিদা অনুযায়ী অস্ত্র সরবরাহ করে আসছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালিয়ে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর ব্যবহৃত জি-৩ রাইফেলসহ বিভিন্ন ধরণের বিদেশী অস্ত্র উদ্ধার করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।