৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

৯ বছর ধরে বহাল রয়েছেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকতা

দীর্ঘ ৯ বছর ধরে একই অফিসে কর্মরত রয়েছেন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বাসিন্দা বিসিএস ক্যাডার চকরিয়া উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ। গত ২০১১ সালের ১০ জানুয়ারী তিনি এ অফিসে যোগদান করেন। তার যোগদানের পর থেকে এ র্দীর্ঘ সময়ে এ অফিসে কর্মরত থাকার কারণে নানা অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েছেন তিনি। সরকারী বিধি মোতাবেক একই জেলার বাসিন্দা বিসিএস ক্যাডার অফিসার নিজ জেলা বা উপজেলায় চাকুরী করার কোন বিধান নেই। এছাড়া সংস্থাপন বিভাগ কর্তৃক ইস্যুকৃত (স্বারক নাং ই ডি .এস এ-এ/৮২-২২৭ তাং ৬-৫-১৯৮২ ইং মূলে কোন সরকারী কর্মকর্তা-কর্মচারী একাধিক ক্রমে ৩ বছরের অধিক সময় একস্থানে চাকুরী করিতে পারিবেনা মর্মে নির্দেশ থাকা স্বর্থেও তিনি একটানা ৯ বছর ধরে তিনি এ অফিসে কি ভাবে চাকুরী করে যাচ্ছেন তা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি এছাড়া জেলার অধিনে আরো কয়েকটি উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানা গেছে।

সুত্র জানায়, গত ২৭ডিসেম্বর ২০১৭ইং তারিখ স্বারক নং ১৪২৪৮/১(২১) মূলে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি. ফার্মগেট ঢাকার মহাপরিচালক মো. আবদুল আজিজ ওই কর্মকর্তাকে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বদলী করেন। কিন্তু অজ্ঞাত কারণে তিনি ওই কর্মস্থলে যোগদান না করে ঘুরে ফিরে চকরিয়ায় বহাল তবিয়তে কর্মরত রয়েছেন।
তার অধিনস্থ ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তার অশোভন আচরণে অতিষ্ট হয়ে পড়েছে বলে ভুক্তভোগিরা অভিযোগ করেছেন। তারা অবিলম্বে ওই কর্মকর্তাকে চকরিয়া থেকে প্রত্যহার করে নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উদ্বোধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে কক্সবাজার জেলা কৃষি বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তার সাথে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যে ওই উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহকে বিধি মোতাবেক অন্যত্রে বদলী করার ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।