১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

৭৩ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছে রিয়াল

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৪ ম্যাচ গোল করার রেকর্ডটির একক মালিক ছিল বার্সেলোনা। ১৯৪৪ সালে গড়া কাতালান এমন কীর্তি গত ৭৩ বছর ধরে ভাঙতে পারেনি কেউ। তবে স্প্যানিশ লা লীগায় রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পরই বার্সার সমান টানা ৪৪ ম্যাচে গোল করার রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ। এবার রেকর্ডটি এককভাবে দখলে রাখার সুযোগ লস ব্লাঙ্কোসদের সামনে।

লা লীগায় সান্তিয়াগো বার্নাব্যুতে আজ লা পালমাসের বিক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আর প্রতিপক্ষের জালে বল পাঠালেই ৭৩ বছরের পুরনো রেকর্ডটি দখলে নিয়ে নেবে জিনেদিন জিদানের দল। রিয়ালের রেকর্ডের ম্যাচের আগেই মাঠে নামবে বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর আত্মবিশ্বাসী লিওনেল মেসিরা ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল স্পোর্টিং গিজনের বিপক্ষে। ঘরের মাঠে লা লীগার সর্বশেষ আট ম্যাচে জিতে রিয়াল দুর্দান্ত ফর্মে আছে রিয়াল। অন্যদিকে, প্রতিপক্ষের মাঠে সর্বশেষ সাতবারের লড়াইয়ে ছয়টিতেই হেরেছে লা পালমাস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।