২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

৭-৮ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

aw1hz2utnja3ns5qcgc
একাধিক রাজনৈতিক দল একই সময়ে সমাবেশের আবেদন করায় জননিরাপত্তার স্বার্থে কাউকেই ৭ ও ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বৃহস্পতিবার রাতে ডিএমপির উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান গণমাধ্যমে এ কথা জানান।

তিনি বলেন, ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল অনুমতি চেয়েছে। একই দিনে একসঙ্গে অনেক দলকে সমাবেশ করতে অনু​মতি দেয়া সম্ভব নয়। এই দুইদিন কোনো রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে না।’

৭ নভেম্বর দলীয়ভাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তারা অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।