১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

‘৭ খুন মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচার বিভাগের প্রতি আস্থা বেড়েছে’

নারায়ণগঞ্জের সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। দায়মুক্তির মনোভাব নিয়ে কতিপয় র‌্যাব কর্মকর্তার রোমহর্ষক এ হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির দায়িত্ব নেয়ার দুই বছর পূর্তিতে এক বাণীতে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। বিচার বিভাগ রাষ্ট্রের অন্য বিভাগের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করে না উল্লেখ করে বাণীতে প্রধান বিচারপতি বলেন, প্রত্যেক বিভাগকে সংবিধান এবং আইন অনুযায়ী চলতে হবে। মামলাজটকে বিচারবিভাগের বড় চ্যালেঞ্জ মন্তব্য করে দায়িত্ব নেয়ার পর মামলা নিষ্পত্তির হার ১৪ শতাংশ বেড়েছে বলেও জানান প্রধান বিচারপতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।