১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

৭ আগস্ট ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

কক্সবাজারসময় ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল মঙ্গলবার।

গত ৫ আগস্ট ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করেছিল বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

আগামীকাল ভোর থেকে আন্তঃজেলার ১২২ রুটের বাসের অগ্রিম টিকিট বিক্রি করার কথা জানিয়েছেন গাবতলি বাস টার্মিনালের কাউন্টার ম্যানেজাররা।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন, গত ৫ তারিখ ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা ছিল। অনেকে আমাদের কাউন্টারে টিকিটের জন্য এসেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

তিনি জানান, এখন পরিস্থিতি ভালো। তাই বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।