১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

৬১ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ ইসির

dristice-election20161202014342আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ অনুপ্রবেশকারীদের বিশৃঙ্খলা রোধেও মন্ত্রণালয়টিকে ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২২ ডিসেম্বর নাসিক নির্বাচন ও ২৮ ডিসেম্বর দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতিত) জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসি।

নির্বাচন পূর্ব সময় ‍অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ হওয়া পর্যন্ত অভিযান চালানোর জন্য বলেছে সংস্থাটি।

মোহাম্মদ আব্দুল্লাহ চিঠিতে আরও উল্লেখ করেছেন, নির্বাচন ঘিরে যেন কারও স্বার্থ হাসিলের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। এক্ষেত্রে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে।

এছাড়া অবৈধ অনুপ্রবেশকারীরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধা সৃষ্টি করে। এজন্য নির্বাচন কমিশন তাদের বিষয়ে তীক্ষ্ণ নজর রাখতে বলেছে বলেও ইসি সচিব তার চিঠিতে উল্লেখ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।