মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

৬ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ৪টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি জাফর

শেয়ার করুন

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ চারটি সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এসব সড়কের কাজ সম্পন্ন হলে উপকূলীয় কয়েকটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হবে।
সোমবার (২২ মে) সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পর্যায়ক্রমে এসব সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেন এমপি জাফর আলম। সড়কগুলোর মধ্যে রয়েছে ৩ কোটি টাকা ব্যয়ে বিএমচর-কোনাখালী-ঢেমুশিয়া সড়ক, ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে চোয়ারফাড়ি-বদরখালী সড়ক, ৮০ লক্ষ টাকা ব্যয়ে বেতুয়াবাজার-খিলছাদক সড়ক ও ৯৭ লক্ষ টাকা ব্যয়ে কোনাখালীর পুরুত্যাখালী সড়ক।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকৌশলী সাফায়েত ফারুক চৌধুরী জয়, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্টো, কোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল, বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক খলিল , কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলমসহ নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন