৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

৪০ হাজার ‘নিষিদ্ধ’ সিগারেটসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি ৪০ হাজার পিস ‘নিষিদ্ধ’ সিগারেটসহ মোহাম্মদ ফয়সাল (৩৩) ও মোহাম্মদ এহসান (২৪) নামে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছেন র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উখিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। তারা দুজনই কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আলম বলেন, ‘কুতুপালং ক্যাম্পে নিষিদ্ধ বার্মিজ সিগারেট বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৪০ হাজার পিস সিগারেট উদ্ধার করে। এ সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। আটক দুজনকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।