৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

৪র্থ বারের মত গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রিজিয়া রেজা চৌধুরী

রায়হান সিকদার,লোহাগাড়াঃ দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হিসেবে ৪র্থ বারের মত নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, সাতকানিয়া-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রতিষ্টাতা সভাপতি,সাতকানিয়া-লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের প্রতিষ্টাতা,পুটিবিলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সুৃযোগ্য সহধর্মীনি নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজম খাঁন উক্ত প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নারীনেত্রী ও এমপি পত্নী মিসেস রিজিয়া রেজা চৌধুরী
ইতোমধ্যে অনেক উন্নয়ন মুলক কার্যক্রম হয়েছে তারই প্রচেষ্টায়।এই আদর্শিত,সুশিক্ষিত,মেধাবী,যোগ্য নারীনেত্রীকে গৌড়স্থান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ৪র্থ বারের মত নির্বাচিত হওয়ায় অভিভাবক,এলাকাবাসী,ছাত্র-ছাত্রী,শিক্ষক মণ্ডলী সহ লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
মিসেস রিজিয়া রেজা চৌধুরীর যোগ্য নেতৃত্বে গৌড়স্হান উচ্চ বিদ্যালয়ের শিক্ষা মানোন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে আরো অনেক দুর এগিয়ে যাবে। উন্নয়নের মহাসড়ক এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে শিক্ষার উন্নয়ন এমনটা প্রত্যাশা এলাকাবাসীর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।