৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

৪ মহাসড়কে টোল আদায়ের নির্দেশ: প্রধানমন্ত্রীর

মহাসড়ক রক্ষণাবেক্ষণের জন্য দেশের চারটি জাতীয় মহাসড়কে চলাচলকরা দূরপাল্লার যানবাহনের কাছ থেকে টোল আদায় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সাপ্তাহিক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পাশাপাশি জাতীয় মহাসড়কগুলো থেকে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশের মতো আমাদের দেশেও বড় বড় মহাসড়ক যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর ও ঢাকা-খুলনা এসব মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা রাখতে হবে। টোলের অর্থ জাতীয় মহাসড়কগুলো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজে ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী উল্লেখ করেন, স্বল্প-দূরত্বের যানবাহনে নয়, বরং দূরপাল্লার যানবাহনের ওপর এই টোল আরোপ করা হবে। বিশ্বের অনেক দেশেই এরকম টোল আদায় করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।