মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

৩১ বোতল ফেন্সিডিল ও বিয়ারসহ যুবক আটক

শেয়ার করুন

COXS  P
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনস্থ সৈকত পাড়া থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিয়ারসহ আব্দুল হামিদ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। হামিদ সদরের খুরুস্কুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সওদাগর পাড়ার আমির হোসেনের ছেলে। অভিযানে নেতৃত্বদানকারী সদর মডেল থানার এএসআই হেলাল উদ্দিন জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ বোতল ফেন্সিডিল ও ১৯টি বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। সদর মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, আটক হামিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পেছনে আর কে কে জড়িত আছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন