মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

৩ রোহিঙ্গা নারীর পেটে ৩ হাজার ইয়াবা, ধরা পড়লো এক্সরে’তে!

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, আটককৃতদের পেটে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা পাওয়া গেছে।

সোমবার (২০ মে) রাতে টেকনাফের হোয়াইক্যং বিওপির চেকপোস্টে তল্লাশির সময় একটি বাস থেকে ওই তিন নারীকে আটক করা হয়। মঙ্গলবার (২১ মে) বেলা ৩টার দিকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল।

আটক তিন রোহিঙ্গা নারী হলেন টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার রোহিঙ্গা শিবিরের জাফর আহম্মদের স্ত্রী নূর হাওয়া (৩৫), মৃত মোহাম্মদ ছিদ্দিকের স্ত্রী জরিনা খাতুন (৩৫) ও উত্তর আলীখালী এলাকার জুবাইর হোসেনের স্ত্রী সেতারা (৩০)।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘কিছু নারী পেটের ভেতর করে ইয়াবা পাচার করছে–এমন সংবাদ পেয়ে গতকাল (সোমবার) রাতে টেকনাফের হোয়াইক্যং বিওপির চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীকে সন্দেহ হলে তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে এক্সরে করে তাদের পেটে ইয়াবা বহনের বিষয়টি ধরা পড়ে।’

তিনি আরও জানান, আটককৃতরা টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার রোহিঙ্গা শিবিরে থাকতো। তাদের কাছে ভুয়া বাংলাদেশি আইডি কার্ড পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

শেয়ার করুন