১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

৩ দিনে ৫৪০ কোটি রুপি আয় করল বাহুবলি ২

গত শুক্রবার মুক্তি পাওয়া বলিউডের সাড়া জাগানো সিনেমা বাহুবলী: দ্য কনক্লুশনের প্রথম দিনের ব্যবসা ছিল ১২২ কোটি রুপি। তখনই ধারণা করা গিয়েছিল নতুন বক্স-অফিস রেকর্ডের দিকে পা বাড়িয়ে রয়েছে বাহুবলী ২। তাই হলো, মাত্র তিন দিনের মধ্যে বিশ্বজুড়ে ৫৪০ কোটি রুপি ব্যবসা করল ছবিটি।

ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এ ছবিটি মাত্র তিন দিনেই ঘরে তুলেছে ৫৪০ কোটি রুপি। মুক্তির তৃতীয় দিনে যা বলিউডের সর্বকালের সেরা অর্জনের রেকর্ডও। এসএস রাজমৌলির পরিচালিত এ ছবিটির সিন্দুক এখন থৈ থৈ করছে ভারতের প্রেক্ষাগৃহের ৪১৫ আর সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও আমেরিকা থেকে পাওয়া ১২৫ কেটি রুপিতে। সব মিলিয়ে- ৫৪০ কোটি রুপি।

এদিকে ভারতীয় বক্সঅফিসের পুরনো অধ্যায়গুলো জানাচ্ছে, তাদের সর্বাধিক ব্যবসাসফল ছবি আমির খানের পিকে (৭৯২) ও দাঙ্গাল (৭৩০)। এরপরই আছে বাহুবলীর প্রথম পর্ব ‌‌বাহুবলী দ্য বিগেনিং। এটির আয় ৬৫০ কোটি রুপি।

মোট মিলিয়ে যা জানান দেয় তা হলো- ‌‘বাহুবলী-২’ এর জন্য এগুলো রেকর্ড এখন ‘ছেলেখেলা’ মাত্র। অনেকই ধারণা করছেন, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি এগুলো রের্কড ধুলিসাৎ করে দেবে। এমনকি এ সপ্তাহেই এটি ১ হাজার কোটির ঘরেও লাফ দিতে পারে! আর তা হলে ‘বাহুবলী’র বাহুবলী-কাটাপ্পা রণক্ষেত্রের ফল হবে আকাশছোঁয়া অর্থপ্রাপ্তি।

উল্লেখ্য, ২০১৫ সালে নির্মিত ‌‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর দ্বিতীয় পর্ব ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। ‘বাহুবলী: দ্য কনক্লুসন’ মুক্তি পায় গত শুক্রবার। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন, প্রভাষ, আনুশকা শেঠি, রানা দাগ্গুবতি ও সত্যরাজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।