১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এসময় ছিনতাই কাজে ব‍্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা ও ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রামু থানাধীন রাবেতা জামতল নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন জালিয়াপাড়া ১নং ওয়ার্ডের পশ্চিম পাইন্নাদিয়া এলাকার কবির আহমদের ছেলে দিদারুল আলম (২৭), একই এলাকার মঞ্জুর আলমের ছেলে মোজাম্মেল হক (২৫) ও উখিয়ার নতুন পাড়া রুমখা এলাকার মোহাম্মদ সফিকুর রহমানের ছেলে রফিক উদ্দিন (২৫)।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের টহল ডিউটিতে নিয়োজিত এএসআই মোঃ ফয়েজ আহমদ ও তাহার সঙ্গীয় ফোর্স রামু থানাধীন রাবেতা জামতল নামক স্থানে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রামু ক্রসিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সদস‍্য বলে জানা যায়। উক্ত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।