২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

২৬ জেলে নিয়ে সাগরে ট্রলারডুবি, ৪ মরদেহ উদ্ধার

সেন্টমার্টিন দ্বীপের প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। এ ঘটনায় আরও ১০ জেলে নিখোঁজ রয়েছেন। শনিবার (২৩ জানুয়ারি) সকালে ২৬ জেলেসহ এফবি জানযাবিল সোমকেন নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে ৪ জনের মরদেহ এবং জীবিত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে। এছাড়া নিখোঁজদের সন্ধানে নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান, বানৌজা নির্মূল, বানৌজা মধুমতি এবং কোস্ট গার্ড জাহাজ সিজিএস মনসুর আলী, সিজিএস শ্যামল বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সেন্টমার্টিন ইউপি সূত্রে জানা গেছে, ট্রলার ডুবির ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের পরিচয় জানা যায়নি। তবে ডুবে যাওয়া ট্রলারটি সেন্ট মার্টিনের নয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।