৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শনিবার (৯ মে) থেকে এ কার্যক্রম শুরু করবে টিসিবি।

বৃহস্পতিবার (৭ মে) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবি পণ্য বিক্রিতে প্রস্তুত আছে। বিশেষ করে ছোলার পর্যাপ্ত মজুত আছে। অনেক আগে থেকেই টিসিবি এবং ডিলারের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সেটি পর্যবেক্ষণ করছে যাতে কোনও অনিয়ম না হয়। ঢাকায়ও মন্ত্রণালয়ের ১০টি টিম আছে এটি পর্যবেক্ষণে। আর টিসিবি আগের চেয়ে ১০ গুণ পণ্য স্টকে রেখেছিল। সে কারণে আমরা কিছুটা ভালো অবস্থানে থাকতে পেরেছি।’

টিপু মুনশি জানান, ভোক্তা অধিকার এখন পর্যন্ত দুই হাজার ২০০ জায়গায় ব্যবসায়ীদের জরিমানা করেছে। তিনি বলেন, ‘জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। এরপরও অসাধু ব্যবসায়ীদের কন্ট্রোল করার জন্য করতে হয়েছে। উপজেলা পর্যায়েও টিসিবির পণ্য গেছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে। ভোক্তা অধিকারের কর্মকর্তাদের ছুটি বাতিল হয়েছে, ২৪ ঘণ্টা কেউ না কেউ থাকছে।’

মন্ত্রী আরও বলেন, ‘কিছু অসৎ ব্যবসায়ী অসাধু কাজ করছে। কোথাও কোথাও টিসিবি’র ডিলারশিপ অনেকের বাতিল হয়েছে। ফলে এটি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।’

তিনি বলেন, ‘বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে এসেছে। সিটি ও মেঘনা গ্রুপকে অনুরোধ করেছিলাম, তারা আমাদের প্রস্তাব গ্রহণ করে চিনি, তেল ও ডালের দাম কমিয়ে দিয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।