৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

২২জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-১৯ উপলক্ষে লোহাগাড়ায় পরিকল্পনা সভা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ আগামী ২২জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৯ উপলক্ষে ১৯ জুন সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান,জনস্বাস্থ্য পুষ্টি সেবা

স্বাস্হ্য অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্টিত হয়েছে।

এবারে নীল ভিটামিন এ ক্যাপসুল ৬হাজার, লাল ভিটামিন ক্যাপসুল ৪১ হাজার ৮৪৮ ক্যাপসুল খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান,উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ একরাম হোসেন, লোহাগাড়া উপজেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা মুহাম্মদ তানভিরুল হাসান,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক, মাওলানা আবদুল গফুর।

এছাড়াও অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।