
বিশ্বজুডেঃ ২০১৮ সালকে সারা বিশ্বে সাংবাদিকদের জন্য একটি ভয়ংকর বছর হিসেবে বিবেচিত করা যেতে পারে। কেননা, এ বছরটিতে কর্তব্যরত সাংবাদিকদের হত্যার ঘটনা আগের কয়েক বছরের তুলনায় বেড়েছে। বিশ্বে এ ঘটনায় গত বছর ৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর সংখ্যার দিক থেকে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি।
ব্রাসেলসভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
সংস্থাটি জানিয়েছে, ২০১৮ সালে ৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যা আগের বছর ছিল ৮২ জন। তবে, ২০১২ সালে সারা বিশ্বে নিহত হয়েছিল ১২১ জন সাংবাদিক।







