১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

২০ লক্ষ টাকার ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব

কক্সবাজারসময় ডেস্কঃ

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে কক্সবাজারের সদর উপজেলার মুহুরি পাড়া এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় বিশ লক্ষ টাকা।

আটক মাদক কারবারীরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএম খালী এলাকার মৃত শফিকের ছেলে মো:ইউনুছ (৩৮), উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের জনাব আলী পাড়া গ্রামের মো: ইসমাঈলের ছেলে জামাল উদ্দীন (৩০), রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বলিপাড়া গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে আব্দুর রহমান (৪২)।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখসাদী স্বাক্ষরিত এক প্রেসনোটে জানান, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় আটক ৩ মাদক কারবারীকে কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।