২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

২০ মার্চ ব্যাট-বলের যুদ্ধ শুরু : ৫টি দল চূড়ান্ত

index
ক্রীড়া প্রতিবেদক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখা আয়োজি প্রিমিয়ার মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০ মার্চ মাঠে গড়াচ্ছে। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্ণামেন্টে কক্সবাজারে কর্মরত সাংবাদিক ও সংবাদসেবীদের পাঁচটি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো-সম্পাদক পরিষদ কক্সবাজার, কক্সবাজার কক্সবাজার অন-লাইন প্রেসক্লাক, কক্সবাজার রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখা ও কক্স-মিডিয়া অপারেটরস্ এসোসিয়েশন। এদিকে পাঁচটি দলের অংশগ্রহণে আলোচিত এই ক্রিকেট টুর্ণামেন্টের ফিকচার চূড়ান্ত হয়েছে। ২০ মার্চ বিকেল ২টায় উদ্বোধনী ম্যাচে ক্রীড়া লেখক সমিতির প্রতিপক্ষ কক্সবাজার অন-লাইন প্রেসক্লাব। পরদিন ২১ মার্চ এ’গ্রুপের দু’দল সম্পাদক পরিষদ ও কক্সবাজার রিপোর্টাস ইউনিটি মুখোমুখি হবে। অন্যদিকে এই ক্রিকেট টুর্ণামেন্টকে সামনে রেখে কক্সবাজারে কর্মরত সংবাদকর্মীদের মাঝে অন্যরকম আবহ সৃষ্টি হয়েছে। প্রত্যহ দুপুর গড়িয়ে সূর্য পশ্চিম দিগন্তে না যেতেই ক্রিকেট সরঞ্জাম নিয়ে সংবাদকর্মী ক্রিকেটাররা কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মুখো হচ্ছে। অংশগ্রহণকারী প্রতিটি দল ঘাম ঝরানো কঠিন প্র্যাকটিস করে জানান দিচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের উত্তেজনা কক্সবাজারের সংবাদকর্মীদের মাঝে ভালই ছড়িয়ে পড়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।