২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩ | ৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

২০ মামলার আসামী প্রতারক দিদার গ্রেপ্তার

COXSBAZAR-NEWS-PIC-2
দীর্ঘ দিন লাপাত্তা থাকার পর অবশেষে পুলিশে জালে ধরা পড়েছে ২০ মামলার পলাতক আসামী দিদারুল ইসলাম ( ৪২)। মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার থানার একদল পুলিশ। প্রতারক দিদার ঈদগাঁও’র মোজাফ্ফর কোম্পানির পুত্র ।
কক্সবাজার সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের সার্কিট হাউজ রোড়ের হাজী আমির আলী ম্যানসনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে দীর্ঘ আড়াই ঘন্টা শ্বাসরূদ্ধকর অভিযান চালাতে হয়েছে পুলিশকে। এই সময় সহযোগিতা করেন উপ-পরিদর্শক ফওজুল আজিম ও কামাল।
সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অপারেশন কাইয়ুম উদ্দীন জানান, দিদারুল ইসলাম একজন বড় ধরণের প্রতারক। কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল টাকা আত্মসাৎ করেছে। এ সব ঘটনায় পাওনাদাররা বাদি দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে চেক প্রতারণাসহ ২০ টি প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে দু’টিতে বিভিন্ন মেয়াদের কারাদ- হয়েছে তার।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, প্রতারক দিদার পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘ দিন পলাতক ছিল। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১২টি, ময়মনসিংহ ম্যাজিষ্ট্রেট আদালতে ৪টি ও কক্সবাজার সদর কোর্টে ২টি মামলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সি.আর ৯৯৬/১৩ ও সি.আর ১৭৯৪/১৪ এ দুটি মামলায় তার ১ বছর করে সাজা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।