১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

১৬ বছর বয়সে টিকটক তারকার আত্মহত্যা

মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা করলেন ভারতের জনপ্রিয় টিকটক তারকা ও নৃত্যশিল্পী সিয়া কক্কর। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বুধবার (২৪ জুন) রাতে দিল্লির প্রীত বিহারে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সিয়া আত্মহত্যা করেছেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

ওইদিন রাতে সিয়াকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিল্লি পুলিশ জানায়, সিয়ার ঘরে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে তদন্তের জন্য তার মোবাইলফোন এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস পুলিশ সংগ্রহ করেছে।

সিয়ার আত্মহত্যার নির্দিষ্ট কোনও কারণ এখনও না জানা গেলেও, ব্যক্তিগত জীবনের টানাপড়েন থেকে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন তার ম্যানেজার অর্জুন সারিন।

টিকটকে সিয়ার প্রচুর ভক্ত রয়েছে। কিশোরী এই তারকার টিকটকে ১১ লাখ এবং ইনস্টাগ্রামে ১ লাখেরও বেশি ফলোয়ারস। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।