১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

১৫ দিনে আক্রান্ত ১লাখ; আক্রান্তের শীর্ষে ভারত

ক্রমেই করোনাভাইরাস মহামারির নিয়ন্ত্রণ হারাচ্ছে ভারত, হু হু করে বাড়ছে সংক্রমণের হার। গত তিনদিন ধরে সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে অন্তত আট হাজার করে, রোজই ভাঙছে আগের দিনের রেকর্ড। মাত্র দু’সপ্তাহের মধ্যেই প্রতিবেশী দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখেরও বেশি মানুষ।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮ হাজার ৯০৯ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সেখানে এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।

মঙ্গলবারই করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছিল ভারতে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৬১৫ জন। বিশ্বের সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় তারা এখন রয়েছে সপ্তম স্থানে। ভারতে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কয়েকদিনের মধ্যেই দেশটি ইতালিকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১ লাখ ১ হাজার ৪৯৭ জন। অর্থাৎ আক্রান্তদের প্রায় অর্ধেকই সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৮১৫ জন।

ভারতীয় রাজ্যগুলোর মধ্যে এখনও সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে ৭২ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় আড়াই হাজার। এর পরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট ও রাজস্থান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।