১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

১৩ ও ১৪মার্চ রামু হাইস্কুল ষ্টেডিয়ামে ঐতিহাসিক ইসলামী সম্মেলন

shomoy
আগামী ১৩ও ১৪ মার্চ শুক্র, শনিবার প্রতিদিন বিকাল ৩ঘটিকা হতে রামু হাইস্কুল ষ্টেডিয়ামে ইসলামী সম্মেলন পরিষদ রামু’র উদ্যোগে ২৯তম ঐতিহাসিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনবেন শায়খুল হাদিস, পীরে কামেল, আল্লামা শাহ আহ্মদ শফী, মুহতামীম জামেয়া আহ্লিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা মুফতী মুজাফ্ফর আহমদ, মুহাদ্দিস আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া, চট্টগ্রাম। আমন্ত্রিত ওলামায়ে কেরাম প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা মুফতী মুজিবুর রহমান যুক্তিবাদী, ঢাকা, আন্তর্জাতিক ইসিলামীক মুুবাল্লিক মাওলানা মুফতী মুর্শেদুল আলম চৌধুুুুুুুুুুুুুুুুুুুুুুুুরী, রামু, সাহিত্যিক ও গবেষক ইসলামী চিন্তাবিদ মাওলানা ড. আ.ফ.ম খালিদ হোসেন, চট্টগ্রাম, প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন ও যুক্তিবাদী মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, ঢাকা, ইসলামী গজলের গীতিকার ও সুরকার, শিল্পী অনলবর্ষী বক্তা মাওলান হাফেজ আমিনুল ইসলাম, কুমিল্লা। ইসলামী চিন্তাবিদ ও যুুুুুুুুুুুুুুক্তিবাদী মাওলানা আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রাম। গবেষক ও ইসলামী বক্তা মাওলানা মুফতী হুমায়ন কবির খালভী, প্রভাষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা আবদুল্লাহ, মুহাদ্দিস জোয়ারিয়ানালা মাদ্রাসা রামু, মাওলানা শামশুল হক খতিব রামু কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়াও আরো দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন। জাতি, ধর্ম, নির্বিশেষে ইসলামী সম্মেলনকে জিকিরের সাথে স্বতস্ফুর্তভাবে সফল করার জন্য ইসলামী সম্মেলন পরিষদের সভাপতি মাওলানা আমান উল্লাহ সিকদার ও সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেন তাওহীদী জনতার প্রতি আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।