১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৯ মাঘ, ১৪৩২ | ২৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

১২০ কোটি টাকার আম কিনছে প্রাণ

চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ১২০ কোটি টাকার ৬০ হাজার মে. টন আম কিনছে প্রাণ। নাটোরের একডালায় অবস্থিত প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় এসব আম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ম্যাংগো ড্রিংক, ম্যাংগো বার ও জেলিসহ বিভিন্ন উৎপাদিত খাদ্য সামগ্রী বাংলাদেশে বিপণনসহ বিশ্বের ১৩৪টি দেশে রফতানিও করা হচ্ছে।

 

বৃহস্পতিবার দুপুরে প্রাণ কারখানা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। মতবিনিময় সভায় প্রাণ এগ্রো লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার হযরত আলী বলেন, নাটোরে প্রাণ এর কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠার কারণে সরাসরি প্রায় সাত হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আমের মৌসুমে বাড়তি আরও দুই থেকে তিন হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এসব শ্রমিকের প্রায় ৯০ ভাগ নারী।

 

মতবিনিময় সভায় প্রাণ এগ্রো বিজনেস লি. এর সিনিয়র ম্যানেজার মো. কামরুজ্জামান জানান, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরায় প্রায় ১৫ হাজার চুক্তিবদ্ধ আমচাষীর কাছ থেকে আম সংগ্রহ করা হচ্ছে। আমচাষীদের সহযোগিতার জন্য উন্নতমানের চারা বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমও অব্যাহত আছে। চলতি মৌসুমে ৫০ হাজার আমের চারা বিতরণ করা হবে বলে সভায় জানানো হয়।

 

মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও এজিএম কেএম জিয়াউল হক একং নাটোরে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।