২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

১১৮ বছরেও বয়স্ক ভাতা পাননি বাইশারীর মতিউর রহমান

Boyskko vata
মানুষ তো মানুষের জন্যেই। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেন না? ১১৮ বছর বয়সী মতিউর রহমান একটি বয়স্ক ভাতা প্রাপ্তির কার্ড পাওয়ার আশায় বিভিন্ন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট মহলের দ্বারে দ্বারে দীর্ঘকাল ঘুরে বেড়ালেও সহানুভূতি হিসেবেও কার্ড মেলেনি তাঁর ভাগ্যে। এই বয়সে খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের এই মতিউর রহমান। সংসারে তাঁর অনেকেই থাকলেও তাঁকে দেখার কেউ নেই। সম্প্রতি কথা হলে মতিউর রহমানের ছেলে সরওয়ার জানান, ভোটার আইডি কার্ড অনুসারে তার পিতার জম্ম তারিখ ১৮ জুন ১৮৯৬ইং। কিন্তু এখনো পর্যন্ত তিনি বয়স্ক ভাতা কার্ড পাননি। ঘাত-প্রতিঘাতের মাঝে ছেলে হিসেবে সরওয়ার তাঁর পিতার জন্য কিছুই করতে না পারার আক্ষেপ জানিয়ে অন্তত শেষ বয়সে কার্ড পেলে বৃদ্ধ বয়সে তাঁর পিতা দারিদ্রতা দুরীকরণে সহায়ক হবে বলে জানান।
এ ব্যাপারে আলাপকালে মতিউর রহমানের সংশিষ্ট ৪নং বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘বয়স্ক ভাতা প্রপ্তির ক্ষেত্রে পুরুষের বয়স ৬৫ বছর ও মহিলার বয়স ৬২ বছর হতে হবে। প্রতি বছর বা দু’বছর অন্তর যে কার্ডগুলো আমরা পাই তা ইউপি সদস্যদের মাধ্যমে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম ও কর্মহীন ব্যক্তিদের মাঝে বন্টন করে থাকি। প্রবীণ মুরব্বী ডাক্তার মতিউর রহমান এখনো পর্যন্ত বয়স্ক ভাতা কার্ড না পাওয়ার বিষয়টি খুবই দুখজনক জানিয়ে তাঁকে সরকারের দেয়া যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।