১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

১১ মাসে মাছ রপ্তানিতে ৩৮৩৭ কোটি টাকা আয়

চলতি ২০১৬-১৭ অর্থবছরের ১১ মাসে (জুলাই থেকে মে) হিমায়িত ও জীবিত মাছ রপ্তানিতে আয় হয়েছে ৪৭ কোটি ২৮ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৮৩৭ কোটি টাকা।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জুন মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে এটি এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ০৪ শতাংশ কম। এর মধ্যে অর্থবছরের প্রথম ১১ মাসে শুধু চিংড়ি রপ্তানিতে আয় হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার; যা মোট হিমায়িত ও জীবিত মাছ রপ্তানি আয়ের ৮৩ দশমিক ৭৪ শতাংশ।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানিতে আয় হয়েছিল ৫৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরে এই খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ১১ মাসে ৪৮ কোটি ৭৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার আয়ের রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৪৭ কোটি ২৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৮৯ শতাংশ কম।

২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মে মেয়াদের তুলনায় চলতি অর্থবছরের একই মেয়াদে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানি আয় ১ দশমিক ৮৯ শতাংশ কমেছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসে এ খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৪৮ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরেরর প্রথম ১১ মাসে জীবিত মাছ রপ্তানিতে আয় হয়েছে ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার; যা এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৫৪ শতাংশ কম। আলোচ্য সময়ে এই খাতে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মে মেয়াদে জীবিত মাছ রপ্তানিতে আয় হয়েছিল ৭৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে জীবিত মাছ রপ্তানি আয় ৬ দশমিক ৩৩ শতাশ কমেছে।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১১ মাসে হিমায়িত মাছ রপ্তানিতে আয় হয়েছে ৪ কোটি ১১ লাখ মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ০২ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪৫ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে হিমায়িত মাছ রপ্তানিতে আয় হয়েছিল ৪ কোটি ৪৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের ১১ মাসে চিংড়ি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪০ কোটি ৫৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। তবে এই সময়ে আয় হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৩৯ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসে চিংড়ি রপ্তানিতে আয় হয়েছিল ৪০ কোটি ১৮ লাখ ১০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে চিংড়ি রপ্তানি আয় ১ দশমিক ৪৬ শতাংশ কমেছে।

চলতি অর্থবছরে কাঁকড়া রপ্তানিতে আয় হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ২০ দশমিক ৩৬ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসে এই খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে কাঁকড়া রপ্তানি আয় ১৫ দশমিক ৮১ শতাংশ কমেছে।

২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মে মেয়াদে অন্যান্য হিমায়িত মাছ রপ্তানিতে আয় হয়েছে ৯৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ দশমিক ৬৪ শতাংশ বেশি। এর আগের ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায় এই খাতে চলতি অর্থবছরের একই সময়ের আয় ৪২ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। গত অর্থবছরে অন্যান্য হিমায়িত মাছ রপ্তানিতে আয় হয়েছিল ৬৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।