মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

১০৪ বোতল ফেন্সিডিল নিয়ে রামুতে আটক হলো টেকনাফের ইয়াসমিন

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু থানা পুলিশ ১০৪ বোতল ফেনসিডিল সহ ইয়াসমিন ওরফে ‘ফেন্সি সুন্দরী’কে গ্রেফতার করেছে। শনিবার ৯মে সকাল সাড়ে ১০ টার দিকে সময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে আবুল কাছিমের বাড়িতে পুলিশ এক অভিযান চালিয়ে ইয়াসমিন ওরফে ‘ফেন্সি সুন্দরী’কে আটক করে।

বিষয়টি রামু থানার ওসি আবুল খায়ের সিবিএন-কে নিশ্চিত করেছেন। পুলিশ আসার খবর পেয়ে অন্যান্য আসামিরা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছেন। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে বলে থানা কর্তৃপক্ষ জানান।

‘ফেন্সি সুন্দরী’ ইয়াসমিনকে রামু উপজেলা থেকে গ্রেপ্তার করা হলেও সে টেকনাফের ছোট হাবিব পাড়ার আবুল হোসাইনের মেয়ে।

এ বিষয়ে রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‘ফেন্সি সুন্দরী’ ইয়াসমিনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- রামু থানা: ২৩/২০২০। বিকেলে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে ‘ফেন্সি সুন্দরী’ ইয়াসমিন-কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, রামু থানার ওসি আবুল খায়ের।

শেয়ার করুন