মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

১০ টাকা কেজির চাল অাওয়ামী লীগের স্বচ্ছল নেতারা লুটপাট করে নিচ্ছে: টুইটবার্তায় খালেদা

শেয়ার করুন

begum-Khaleda-Zia-former-pm-Bangladesh
হতদরিদ্রদের জন্য দেওয়া ১০ টাকা কেজির চাল আওয়ামী লীগের স্বচ্ছল নেতারা লুটপাট করে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এক টুইট বার্তায় খালেদা জিয়া এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, ১০ টাকা কেজি চাল দেওয়ার নিয়ম করে চলছে হরিলুট।
টুইটারে লেখা হয়, ‘হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল সারা দেশে আওয়ামী লীগের স্বচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত।’
বিএনপি সরকারের সময় হতদরিদ্রের জন্য সাহায্যের পাশাপাশি ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমের উদাহরণ তুলে ধরে খালেদা জিয়া টুইট বার্তায় বলেন, ‘হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল সারা দেশে আওয়ামী লীগের স্বচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত। আমরা সরকার পরিচালনার সময়ে মোটা চালের দর ২০০৭ সাল পর্যন্ত কেজি প্রতি ১৪/১৫ টাকায় সীমিত রেখেছি। কখনো একটু দাম বাড়লে বা অনটনের সময়ে আমরা হতদরিদ্রদের জন্য বিনামূল্যে খয়রাতি সাহায্যের পাশাপাশি কম দামে চাল খোলাবাজারে বিক্রি বা ওএমএস চালু করেছি। তাতে গরিবরা পাঁচ কেজি পর্যন্ত চাল কমদামে কিনতে পারত। এখন শুধু কার্ডধারীদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেওয়ার নিয়মকরে সেই কার্ড শাসক দলের স্বচ্ছল লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে চলেছে হরিলুট। গরিবরা বঞ্চিত হচ্ছে। গরিবের মুখের গ্রাস এভাবে কেড়ে নিয়ে লুটে খাওয়ার সুবিধা বিনাভোটের সরকার করে দিয়েছে। আমরা নিন্দা জানাই।’
চলতি বছরই খালেদা জিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ব্যবহার শুরু করেন। বিডিঅলনিউজ

শেয়ার করুন