৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

১০ আসন পেলেও নির্বাচনে যাবে বিএনপি

সরকারদলীয় সংসদ সদস্য (বগুড়া-১) আব্দুল মান্নান বলেছেন, বিএনপি যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেয়া ভুল ছিল, এটা তারা মর্মে মর্মে বুঝতে পারছে। ১০ আসন পেলেও তারা আগামী নির্বাচনে অংশ নেবে। তা না হলে দলটি বিলুপ্ত হবে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় সংসদ অধিবেশন শুরু হয়।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে আব্দুল মান্নান বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের জন্য তিনি হিলারি ক্লিনটনের কাছে গিয়েছিলেন। সব ধরনের চেষ্টা তিনি করেছিলেন। ইউনূস সেন্টার থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে, এটা দৃষ্টতা ছাড়া কিছুই নয়।

গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনার এক মাস অতিবাহিত হলেও খুনিরা শনাক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আব্দুল মান্নান বলেন, অবিলম্বে খুনিদের শনাক্ত করে তাদের গ্রেফতার করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।