১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

হ্নীলায় সন্ত্রাসী হামলায় ভ্যানগাড়ি শ্রমিক রক্তাক্ত

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হ্নীলায় গাছ পৌঁছে দিতে গিয়েই সন্ত্রাসী হামলায় এক ভ্যানগাড়ি শ্রমিক রক্তাক্ত হয়েছে। জানা যায়,২১সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টারদিকে উপজেলার হ্নীলা বাসষ্টেশন হতে লেদা নুরালী পাড়ার এক ব্যক্তি কাঠ ক্রয় করে। ভ্যান শ্রমিক পশ্চিম সিকদার পাড়ার মৃত নবী হোছনের পুত্র মোঃ ওসমান (৪৫) কে উক্ত কাঠ বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হয়। ওসমান কাঠ নিয়ে নুরালী পাড়ায় যাওয়ার পথেই ওসমানের ভ্যান গাড়িটি কাঁদায় আটকে যায়। তখন স্থানীয় লাল মিয়ার পুত্র ছৈয়দ হোছন (৩৬) গাড়িটি তুলে নিতে বলে। তখন ৩/৪জন মিলে কাঠভর্তি ভ্যানটি তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন ছৈয়দ হোছন বল প্রয়োগ করে ভ্যানের হাতলটি ধরে টান দিলে তা গিয়ে ওসমানের হাতে পড়ে। আহত ওসমান গালমন্দ করলে ছৈয়দ হোছন ক্ষুদ্ধ হয়ে লাঠি দিয়ে ওসমানকে মাথায় আঘাত করলে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। স্থানীয় জামাল উদ্দিন মেম্বার ভ্যান শ্রমিকের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।