২৯ মার্চ, ২০২৬ | ১৫ চৈত্র, ১৪৩২ | ৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

হ্নীলায় ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান মে দিবস পালিত


কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমবায় সমিতি টেকনাফের হ্নীলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে।
গত ১মে সকাল সাড়ে ৯টায় মহান মে দিবস উপলক্ষ্যে হ্নীলা বাসষ্টেশনের নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির কার্যালয়ে কক্সবাজারের অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির সহায়তায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় মহান মে দিবসের “শ্রমিক-মালিক মিলে গড়ব দেশ;এগিয়ে যাবে বাংলাদেশ”শ্লোগানে সংগঠনের সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক জকির আহমদের নেতৃত্বে এক বিরাট মিছিল হ্নীলা বাসষ্টেশন প্রদক্ষিণ শেষে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাঈল মিস্ত্রীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমবায় সমিতির সাবেক সভাপতি আবু তাহের।

বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউপির সাবেক মেম্বার আলী আহমদ,বাজার কমিটির সদস্য মুফিজুর রহমান,ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার,হ্নীলা সরকারী প্রাইমারী পরিচালনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলী,মাহবুব ব্রাদার্সের স্বত্তাধিকারী মাহবুর রহমান,নাফিজ এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী শাকের আহমদ। বক্তব্য রাখেন হ্নীলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমবায় সমিতির সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ,আব্দু শুক্কুর,সাধারণ সম্পাদক জকির আহমদ,সিনিয়র সহসাধারণ সম্পাদক মাহবুর রহমান,সহসাধারণ সম্পাদক আবুল হাশেম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন,ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক জাফর আলম,সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমদ,দপ্তর সম্পাদক আব্দুস সালাম,নির্বাহী সদস্য মাহবুর রহমান,জাহেদ হোছাইন,আব্দুল জাব্বার প্রমুখ। এছাড়া আরামিট সিমেন্ট কোম্পানীর প্রতিনিধি মোঃ ইউনুছ,ডায়মন্ডের মোঃ সোহেল,কুতুব উদ্দিন,জিপিএইচের মোঃ এমরান হোসাইনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।