১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

হ্নীলায় সংবাদকর্মী জাফর আলম গুরার মায়ের ইন্তেকাল ঃ দাফন সম্পন্ন

টেকনাফের হ্নীলায় কর্মরত সংবাদকর্মী জাফর আলম গুরার মা চমেকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাদে মাগরিব স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। তার মায়ের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
জানা যায়-২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলার হ্নীলা বাজার পাড়ার মৃত মোহাম্মদ হানিফের স্ত্রী এবং দৈনিক সমুদ্র কণ্ঠে কর্মরত সংবাদকর্মী,হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মী জাফর আলম গুরার মা শফিকা বেগম (৬০) প্রকাশ খুরশিদা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি ৪ছেলে,১মেয়ে,নাত-নাতনী,আতœীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাদে মাগরিব হ্নীলা দরগাহ গোরস্থান ময়দানে জানাজা শেষে দাফন করা হয়েছে। জাফর আলম গুরার মায়ের মৃত্যুতে টেকনাফ সাংবাদিক সমিতি,টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও বৃহত্তর হ্নীলায় কর্মরত সংবাদকর্মীরা,টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না,হ্নীলা ইউনিয়ন যুবলীগের ১নং সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক ছাবের খান,হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম,হাইস্কুল শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু,সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার নাহিদ প্রমুখ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।