৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

হ্নীলা হাইস্কুলের উদ্যোগে অমর একুশে পালন


ব্যাপক কর্মসূচীর মাধ্যমে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস মহান একুশে পালন করেছে হ্নীলা হাইস্কুল।
২১ফেব্রুয়ারী সকাল ৮টায় কুচকাওয়াজের মাধ্যমে হ্নীলা হাইস্কুল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর ভাষা আন্দোলনের ঐতিহ্য সম্বলিত সাজে সজ্জিত হয়ে এক বিশাল শোকর‌্যালী হ্নীলা ষ্টেশনের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গনে শেষ হয়। এরপর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিকদার। সহকারী শিক্ষক ছিদ্দিক আহমদ বিএসসির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ,মৌলভী আবুল হোছাইন,কামাল আহমদ প্রমুখ। সভাশেষে ১৯৫২সালে ভাষা আন্দোলনে নিহত শহীদের আত্বার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।