১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩ | ২৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

হ্নীলা হাইস্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নব গঠিত এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯এপ্রিল সকাল ১০টায় হ্নীলা হাইস্কুল শিক্ষক মিলনায়তনে এডহক কমিটির প্রথম সভা মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সদস্য সচিব (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি শ্বেতলাল চন্দ্রদাশ ও অভিভাবক সদস্য বেলাল উদ্দিনসহ স্কুলের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় নতুন কমিটির সভাপতি স্কুলের ব্যাংক হিসাব ও নগদান হিসাবসহ যাবতীয় কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক তালিকা নবায়নের সিদ্বান্ত গৃহীত হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় সাধারণ শিক্ষকদের সাথে নতুন কমিটির পরিচিত সভা ও মতবিনিময় করেন। এসময় শিক্ষকদের নানা সমস্যার তুলে ধরেন এবং কমিটি তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। এদিকে দীর্ঘ ৭বছর পর শিক্ষক/শিক্ষিকার সাথে আলোচনা স্বাপেক্ষে স্কুলের যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং স্বচ্ছ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করায় শংকিত থাকা অভিভাবক ও সচেতনমহল স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।