১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

হ্নীলা মৌলভীবাজারে দোকানে গণচুরি


হ্নীলা মৌলভীবাজারে রাতে ৩টি ফার্মেসীসহ ১০টি দোকানে গণচুরির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক নগদ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
সুত্র জানায় ৩০ডিসেম্বর ভোররাতে উপজেলার হ্নীলা মৌলভীবাজারে সংঘবদ্ধ চোরের দল ফার্মেসী,মুদির দোকানসহ ১০/১১টি দোকানের তালা ভেঙ্গে ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা নিয়ে যায়। হ্নীলা ১নং ওয়ার্ডের বশির মেম্বারের দোকান হতে নগদ ৬০হাজার টাকা নিয়ে গেছে বলে দাবী করেন। বাজারের নাইটগার্ড নুরু দোকান চুরির সময় আলী আকবরপাড়ার মকবুল আহমদের পুত্র বদি আলম ওরফে কালা বদা ও মুসিলম পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র জাকের হোসনকে ঘুরাফেরা করতে দেখেছে বলে দাবী করেন। এক সঙ্গে এত দোকান চুরির ঘটনা লোকজনের মনে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় মেম্বার ফরিদুল আলম দোকানদারেরা রাতে ক্যাশ বাক্সের নগদ টাকা চুরির বিষয়টি অবহিত করেন বলে জানান। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।