মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলা ব্যবসায়ী সমিতির ১ম বর্ষপূর্তি পালিত

শেয়ার করুন


জমকালো আয়োজনের মধ্যদিয়ে হ্নীলা ব্যবসায়ী সমিতির ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে।
জানা যায়,৩০জানুয়ারী রাত ১০টায় হ্নীলা চেয়ারম্যান মার্কেটের ৩য় তলার হলরোমে হ্নীলা ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর আল-মাসুদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হ্নীলা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচকে আনোয়ার সিআইপি। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও বাজার পরিচালনা কমিটির সদস্য মুফিজুল আলম,উপদেষ্টা ক্বারী মাওলানা ফরিদুল আলম,মৌঃ নুরুল ইসলাম। অন্যনদের মাঝে বক্তব্য রাখেন অত্র সমিতির সহ-সভাপতি বাহাদুর শাহ তপু, হাফেজ শাকের আহমদ যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আলী প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন আমি এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে গর্ববোধ করছি। আমি আজীবন হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সুখে-দুঃখে পাশে থেকে সার্বিক সহায়তা করে যাব ইনশল্লাহ। সভা শেষে আনুষ্ঠানিকভাবে সমিতির পাশ বই বিতরণ উদ্বোধন করেন ও হ্নীলা ব্যবসায়ী সমিতির ১বছরপূর্তি অনুষ্ঠানের কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

শেয়ার করুন